যা জানাল আবহাওয়া অফিস
- আপডেট টাইম : ০২:১৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
- / 39
আগামী রোববার (৩১ ডিসেম্বর) থেকে রাতের তাপমাত্রা কমতে পারে। এর ফলে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জায়গায় শীত জেঁকে বসতে পারে বলে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৯ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, শনি ও রোববার দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা কমতে পারে। সেই সঙ্গে পরবর্তী পাঁচ দিনে রাত এবং দিনের তাপমাত্রা আরও কমতে পারে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও শুক্রবার (২৯ ডিসেম্বর) তা কমে হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে আজ হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
নিউজ লাইট ৭১






















