বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইইউ প্রতিনিধি দলকে যা জানালেন ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:৫০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • / 27

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের, ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, নির্বাচনের বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।

তিনি জানান, আমরা ইইউকে জানিয়েছি, সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে নির্বাচন করতে হচ্ছে। একে ঘিরে সারাদেশে ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্ততা বিরাজ করছে। আশা করি, নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা আওয়ামী লীগ কার্যালয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা জানান।

ওবায়দুল কাদের জানান, ইইউকে বলেছি, ওয়েস্ট মিনিস্টার গণতন্ত্রের নতুন একটা কৌশল এবং মডেল আমরা তৈরি করতে যাচ্ছি। এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা কাজ করতেই পারেন। তাতে আমাদের কোনও সমস্যা নেই।

তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কে হবে, সেই বিষয়ে ইইউ প্রতিনিধি দলের সদস্যরা জানতে চেয়েছেন। তারা বলার চেয়ে শুনতে আগ্রহী ছিলেন বেশি।

মন্ত্রী জানান, বিএনপি সহিংসতা করছে। বাংলাদেশে খোমেনি আদলে বিপ্লব হবে- এমন দুঃস্বপ্ন দেখছে তারা। কিন্তু এটা আদৌ সম্ভব নয়। কারণ, এদেশ নিয়ে বিদেশিদের এখন মাথাব্যথা নেই। ইউক্রেন, গাজা নিয়ে ভাবছে তারা।

এসময় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপ-দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ইইউ প্রতিনিধি দলকে যা জানালেন ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৮:৫০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩