বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘শ্বশুরবাড়ির’ পথে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:৩৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • / 36

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের উদ্দেশে রওনা দিয়েছেন।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে তিনি রওনা দেন। সফরে তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী সভায় বক্তব্য দেবেন রংপুরের পুত্রবধূ শেখ হাসিনা। এ নিয়ে নানা প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় আওয়ামী লীগ। কয়েক লাখ মানুষ সভাস্থল, রাস্তাসহ পাশের ফাঁকা স্থানে অবস্থান করবে বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

চলতি বছরের ৮ আগস্ট রংপুরে জনসভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি রংপুরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন। এ বছরে তিনি দ্বিতীয়বারের মতো রংপুরে এসে নির্বাচনী সভা করবেন। এ নিয়ে দুটি সভাস্থলে গড়ে তোলা হয়েছে নৌকার আদলে মঞ্চ। বাঁশ দিয়ে শক্ত বেষ্টনী গড়ে তোলা হয়েছে মঞ্চের চারদিকে। সভাস্থল ও আশপাশ নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্বাচনী কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সভাস্থল পরিদর্শনসহ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিমানে করে ১০টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে আসবেন। সড়কপথে এসে তিনি বেলা সোয়া ১১টায় তারাগঞ্জে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী সভায় অংশ নেবেন। এরপর সড়কপথে নিজ শ্বশুরালয় পীরগঞ্জের ফতেপুর জয়সদনে আসবেন। সেখানে স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন। শ্বশুরবাড়িতে দুপুরের খাবার খাবেন তিনি।

সেখানে কিছু সময় বিশ্রামসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দুপুরেই তিনি পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় যোগ দেবেন। সেখানে রংপুর-৫ (পীরগঞ্জ) আসনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির পক্ষে ভোট চাইবেন। জনসভাস্থলে ব্যাপক লোকসমাগম উপস্থিত করার জন্য ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজ করছেন। এদিকে পুত্রবধূ শেখ হাসিনা শ্বশুরালয়ে আসছেন এ নিয়ে সর্বত্রই আলোচনা চলছে। বিশেষ করে, পীরগঞ্জের মানুষ পুত্রবধূকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

‘শ্বশুরবাড়ির’ পথে প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:৩৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩