বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:৫৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • / 37

নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকা পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

৬ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে সোমবার দিবাগত রাত ২টা থেকে নৌ দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেয়া হয় ফেরি চলাচল। এসময় নদীতে ছোট-বড় অন্তত পাঁচটি ফেরি আটকা পরে।

ঘাটের ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. খালিদ নেওয়াজ জানান, যাত্রী, যানবাহন এবং ব্যবসায়ীদের কথা চিন্তা করে সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। তাছাড়া ঘাটেও তেমন কোনো যানজট বা যানবাহন নেই। ঘাট অনেকটা স্বাভাবিক রয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট টাইম : ১০:৫৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩