বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞা নেই : ইসি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:১২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • / 28

ইসি। ছবি: সংগৃহীত

ঢাকা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সংবাদ সংগ্রহের জন্য অনুমোদিত গণমাধ্যমকর্মীদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞা নেই। রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে নির্বাচন কমিশনের (ইসি) পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুসারে ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৬ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস, ট্রাক চলাচল বন্ধ থাকবে।

সেই সঙ্গে ৫ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২ টা থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে ভোটের দিন কোন কোন যানবাহন চলাচল কখন বন্ধ থাকবে সে নির্দেশনা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক অথবা মেট্রোপলিটন পুলিশ কমিশনার/অন্যান্য কর্তৃপক্ষকে ক্ষমতা প্রদানের জন্য বলা হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞা নেই : ইসি

আপডেট টাইম : ০১:১২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩