বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাশকতার মূলহোতাসহ গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৩০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • / 39

নাশকতার মূলহোতাসহ গ্রেপ্তার ২। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে রেল লাইন কেটে মোহনগন্জ এক্সপ্রেসে নাশকতার মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। রোববার (২৪ ডিসেম্বর) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় কাটার ও রেললাইন কাটার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

গত ১৩ ডিসেম্বর ভোর ৪টার দিকে গাজীপুরের ভাওয়াল ও রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ঢাকার কমলাপুরগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনযাত্রী আসলাম মিয়া নিহত ও লোকোমোটিভ মাস্টারসহ কয়েকজন গুরুতর আহত হন।

এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মামলা হয়। ঘটনা তদন্তে রেলওয়ে, গাজীপুর জেলা প্রশাসন এবং রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা তিনটি কমিটি গঠন করা হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

নাশকতার মূলহোতাসহ গ্রেপ্তার ২

আপডেট টাইম : ০৯:৩০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩