বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • / 31

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ । ছবি- সংগৃহীত

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) ভোর ৪টা থেকে নদীপথে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান।

তিনি বলেন, রাতে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু ভোর থেকে নদীপথে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। এতে ফেরির মাস্টারদের ফেরি চালাতে অসুবিধায় পড়তে হয়। তাই নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর পৌনে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

আপডেট টাইম : ১০:০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩