বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তাপমাত্রার পরিবর্তন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • / 36

তাপমাত্রার পরিবর্তন। ছবি: সংগৃহীত

শৈত্যপ্রবাহের পর বাড়তে শুরু করেছে পঞ্চগড়ের তাপমাত্রা। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস,গতকাল শুক্রবার (২২ ডিস্মেবর) রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ গণমাধ্যমকে এই তথ্য জানান।

আবহাওয়ার তথ্যানুযায়ী, পঞ্চগড়ের তাপমাত্রা বৃহস্পতিবার ৯.৬ ডিগ্রি, বুধবার ১০.১, মঙ্গলবার ৯.৫, সোমবার ৯.৭, রোববার ১০ এবং শনিবার ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে শীতের কারণে বাড়তে শুরু করেছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে আউটডোরে ঠান্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ প্রদান করছেন চিকিৎসকরা।

জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, প্রতি বছর এ জেলায় শীত বেশি থাকে। এবারও শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। প্রকৃত গরিব, অসহায় ও শীতার্তদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরও শীতবস্ত্র চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

তাপমাত্রার পরিবর্তন

আপডেট টাইম : ১২:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩