বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেতরে ঢুকে নারীকে মারধর করেছে বিএসএফ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • / 40

ভেতরে ঢুকে নারীকে মারধর করেছে বিএসএফ। ফাইল ছবি

লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে প্রতিবাদ করলে ভারতীয় বিএসএফ রাবার বুলেট ছুড়ে এমন অভিযোগ বাংলাদেশীদের। মঙ্গলবার দুপুরে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পকেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা দুলাল হোসেন ও আনোয়ার হোসেন জানান, ওই সীমান্তে ৮৯৩ নং মেইন পিলারের ৮এস সাব পিলারের কাছে বাংলাদেশের ভূখন্ডে কাপড় শুকাতে যায় জোহরা বেগম নামে এক বৃদ্ধা নারী। এ সময় ভারতীয় কুচবিহার অঞ্চলের শিতলকুচি এলাকার ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের এক সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ওই এলাকার নেহাল উদ্দিনের মেয়ে বৃদ্ধা জোহরা বেগমকে মারধর করেন ওই বিএসএফ সদস্য।

সীমান্তবর্তী লোকজন জড়ো হয়ে প্রতিবাদ করলে ভারতীয় বিএসএফ ফাঁকা রাবার বুলেট ছুড়ে চলে যায়। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সিঙ্গিমারী ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।

সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ সদস্য সামছুল আলম জানান, প্রায় সময় ভারতীয় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। আজো বাংলাদেশে প্রবেশ করে এক নারীকে মারধর করেন এবং ফাঁকা রাবার বুলেট ছুড়ে। এসব ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার।

সিঙ্গিমারী বিজিবির ক্যাম্পের ইনচার্জ নাসির হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করি। তাৎক্ষণিক বিজিবি-বিএসএফর মধ্যে পতাকা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ভেতরে ঢুকে নারীকে মারধর করেছে বিএসএফ

আপডেট টাইম : ০৬:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩