বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরলেন সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • / 55

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সংগৃহীত ছবি

সৌদি আরবে অনুষ্ঠিত ‘সৌদি ন্যাশনাল গেমস-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে আজ দেশে ফিরেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) তিনি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, গত ২৬-২৭ নভেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত সৌদি ন্যাশনাল গেমস-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি আজ দেশে প্রত্যাবর্তন করেছেন। তিনি সেখানে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের জেনারেল অ্যাসেম্বলিতেও অংশগ্রহণ করেন।

পাশাপাশি বিভিন্ন দেশ হতে আগত প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন বলে জানায় আইএসপিআর।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ২৫ নভেম্বর সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী ও সৌদি গেমস আয়োজক কমিটির সভাপতি আবদুল আজিজ বিন তুর্কি আলফয়সালের আমন্ত্রণে সরকারি সফরে সৌদি আরব যান।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দেশে ফিরলেন সেনাপ্রধান

আপডেট টাইম : ০৫:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩