বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসএফ ২ দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:৫৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • / 67

বিএসএফ ২ দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী সীমান্তে নিহত বাংলাদেশি নুরুজ্জামানের (৪৫) মরদেহ দুই দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি বিওপি’র সীমান্ত ৩৮০ নাম্বার পিলার দিয়ে মরদেহ ফেরত দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সোবহান। নিহত নুরুজ্জামান আমজানখোর ইউনিয়নের রত্নাই গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।

এসআই আব্দুস সোবহান জানান, বুধবার সন্ধ্যায়, ভারতের ১৫২ বিএসএফ এর সোনামতি কোম্পানি কমান্ডার টিসি রাজিব চন্দ্র রায়, উত্তর দিনাজপুর ইসলামপুর থানার এসআই রায়মন, বেউরঝাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার শামসুল আলম ও আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান আকালু মোহাম্মদ ডোঙ্গা এর উপস্থিতিতে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার এসআই আব্দুস সোবহানকে মরদেহ হস্তান্তর করা হয়। পরে এসআই আব্দুস সোবহান নিহতের বড় ভাই নবিরুলের কাছে মরদেহ হস্তান্তর করেন।

নিহত নুরুজ্জামান গরু চোরাকারবারির সঙ্গে জড়িত ছিল। গত সোমবার (২৩ অক্টোবর) রাতে কয়েকজন মিলে ভারতীয় সীমান্তের কাছে গেলে এ সময় বিএসএফ’র একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় নুরুজ্জামান। পরে নিহতের মরদেহ নিয়ে যায় বিএসএফ। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিএসএফের সঙ্গে যোগাযোগ করেন বাংলাদেশ বর্ডার গার্ড ঠাকুরগাঁও ৫০ (বিজিবি) ব্যাটালিয়ন। অনুষ্ঠিত হয় পতাকা বৈঠক। বৈঠকে বিএসএফ ওইদিন নিহতের মরদেহ ফেরত দেয়ার কথা জানালেও ফেরত দেননি।

বাংলাদেশ বর্ডার গার্ড ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, বিজিবি ও বিএসএফের সমন্বয়ে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বিএসএফ ২ দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো

আপডেট টাইম : ১০:৫৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩