মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণ না গণধর্ষণ তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা পরীক্ষাগারে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৩১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
  • / 135

নিউজ লাইট ৭১ রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে এটা ধর্ষণ না গণধর্ষণ তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নমুনা সংগ্রহের পর সাংবাদিকদের তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। সেগুলো পরীক্ষার জন্য ডিএনএ ল্যাবে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। কারণ ধর্ষণের সঙ্গে একজন নাকি একাধিক ব্যক্তি জড়িত সেটি নিশ্চিত হতে এ পরীক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, মেয়েটির গলা, হাত, গালসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে। কিছু আঘাত হয়েছে ধর্ষণকারীর দ্বারা, আর কিছু হয়েছে ঘটনাস্থলের কারণে। জঙ্গলের কারণে তার পায়ে কিছু আঘাত হয়েছে। তার গলায় আমরা ধর্ষণকারীর হাতের চিহ্ন পেয়েছি।

বোঝা গেছে যে ধর্ষণকারী তার গলা টিপে ধরেছিল। হাতেও একই ধরনের চিহ্ন আছে যেটা থেকে অনুমিত হচ্ছে যে তাকে জোর করে আঘাত করা হয়েছে। লাথি মারা হয়েছে এরকম আঘাতের চিহ্নও পেয়েছি শরীরে।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় কুর্মিটোলায় বাসস্ট্যান্ড এলাকায় বাস থেকে নেমে ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। খিলক্ষেতের শেওড়া যাওয়ার উদ্দেশে ঢাবির একটি বাসে ওঠেন ওই শিক্ষার্থী।

সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তার মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়।

পরে রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে অটোরিকশায় করে বাসায় ফেরার পর রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

Tag :

শেয়ার করুন

ধর্ষণ না গণধর্ষণ তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা পরীক্ষাগারে

আপডেট টাইম : ০৯:৩১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০