বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবহাওয়া অধিদপ্তর যে বার্তা দিলো

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৪৮:০১ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • / 27

আবহাওয়া অধিদপ্তর। ছবি: সংগৃহীত

দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের ৯ জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা হতে প্রশমিত হতে পারে। শনিবার সকালে অধিদপ্তরের এক পূর্বাভাসে এ কথা জানানো হয়।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপপ্রবাহ সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা হতে প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা বা তিন দিনের আবহাওয়ার সম্ভাব্য অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে আবহাওয়ার অবস্থায় সামান্য পরিবর্তন হতে পারে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আবহাওয়া অধিদপ্তর যে বার্তা দিলো

আপডেট টাইম : ০৭:৪৮:০১ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩