বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পথ আটকাতে দেয়া হবে না: ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:৪৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • / 46

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজীনৈতিক কর্মসূচির নামে কাউকে পথ আটকাতে দেবো না, যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার রা‌তে মোবাইল ফোনে কমিশনার বলেন, জনদুর্ভোগ হবে এমন কোনো কর্মসূচি কাউকে করতে দেয়া যাবে না। প্রবেশমুখে অবস্থান নিলে ব্যাপক জনদুর্ভোগ হবে। এজন্য আমরা কাউকে পথ আটকাতে দেবো না। যদি আটকায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

এর আগে বিকেলে এক দফা দাবি আদায়ে ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে। বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনে শরিকেরাও এই কর্মসূচি পালন করবে। নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল এই কর্মসূচির ঘোষণা দেন।

শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগও। মহাসমাবেশ থেকে বিএনপি ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ঘোষণা দিলেও শান্তি সমাবেশ থেকে পাল্টা কোনো কর্মসূচির ঘোষণা আসেনি। পরে রাত ৮টার দিকে অবস্থান কর্মসূচি ঘোষণা করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, ‘আমাদের নেতা–কর্মীরা শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডেমরা, যাত্রাবাড়ী, বাবুবাজার, শ্যামপুর এবং কমলাপুরে অবস্থান নেবেন।’

এ দিকে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাবতলী ও উত্তরার আজমপুরে ঢাকা মহানগর নেতা–কর্মীরা অবস্থান নেবেন বলে জানিয়েছেন উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

পথ আটকাতে দেয়া হবে না: ডিএমপি কমিশনার

আপডেট টাইম : ১০:৪৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩