শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৯
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০২:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / 61
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
এ সময় তাদের কাছে থেকে ১৬৩২২ পিস ইয়াবা, ৬৫ গ্রাম ১২৬ পুরিয়া হেরোইন, ৫ লিটার দেশি মদ ও ৯ কেজি ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে।
নিউজ লাইট ৭১
Tag :






















