বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বছর বছর ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে না

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • / 25

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ফাইল ছবি

এখন থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স ইস্যু করতে পারবেন বিশেষ ট্রেড লাইসেন্স সেবা বুথ থেকে। বৃহস্পতিবার দুপুরে ব্যাবসা সহজীকরণ বিষয়ক দু’সপ্তাহব্যাপি সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এসময় ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, দেশের জিডিপির ৩৬ শতাংশ যোগান দিচ্ছে এই ঢাকা শহর। ঢাকা শহরে ব্যবসা-বাণিজ্য আরও সহজীকরণে উদ্যোগ নিচ্ছে দক্ষিণ সিটি করপোরেশন। এরই মধ্যে বাণিজ্য অনুমতি ও তা নবায়ন ভিত্তিক সেবা অনলাইনে দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবসায়ীরা বাণিজ্যের অনুমতি নেবার পর তা পুনঃনবায়ন করতে ১ থেকে ৫ বছর সময় পাবেন। বছর বছর আর নবায়ন করতে হবে না। চলতি অর্থবছরে শুরু থেকে এ ব্যবস্থা শুরু হবে।

এখন থেকে প্রতি বছর জুলাইয়ে দুই সপ্তাহব্যাপী এই ট্রেড লাইসেন্স সংক্রান্ত সেবা বুথ আকারে ব্যবসায়ীদের দেয়া হবে।

ডিসিসিআই এর সদস্য ছাড়াও দক্ষিণ সিটির যেকোনো ব্যবসায়ী এই বুথে ট্রেড লাইসেন্স সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন। ব্যবসায়ীদের ভোগান্তি লাঘবে পর্যায়ক্রমে এমন ওয়ানস্টপ সার্ভিসের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বছর বছর ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে না

আপডেট টাইম : ০২:০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩