বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪০০ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রায় মানুষের ঢল

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:২৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • / 30

ধামরাইয়ে ঐতিহ্যবাহী রথযাত্রায় মানুষের ঢল । ছবি: নিউজ লাইট ৭১

ঢাকার ধামরাইয়ে ঐতিহ্যবাহী ভারতীয় উপমহাদেশের ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের ৪০০ বছরের পুরনো শ্রীশ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসব ও মাসব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। রথযাত্রা উদ্বোধন অনুষ্ঠানের আয়োজনকে ঘিরে লক্ষাধিক মানুষের ঢল নেমেছে।

মঙ্গলবার (২০ জুন) বিকেল ৫ টার দিকে ঐতিহ্যবাহী এ রথযাত্রা ও মেলার উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ।

ধামরাইয়ের কায়েতপাড়ায় রথের সামনে ঢাকঢোল বাজিয়ে ও নারী পুরুষদের উলু-ধ্বনি এবং পুজা-অর্চনার মধ্যদিয়ে মন্দিরের পুরোহিত উত্তম গাংগুলি ও চপলেশ গাংগুলি সনাতন ধর্মাবলম্বীদের এই ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করেন।

পরে বিকেল পৌনে ৬টার দিকে যশোমাধব মন্দির থেকে মাধব বিগ্রহসহ অন্য বিগ্রহগুলো রথের ওপর স্থাপন করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রধান অতিথি রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন।

পরে তিনি সারথীর হাতে প্রতীকী রশি প্রদান করেন। এরপর ভক্তরা প্রতিমাসহ ৪২ ফুট উচ্চতার তিনতলা বিশিষ্ট রথটি পাটের রশি ধরে টেনে শ্রীশ্রী যশোমাধবকে তার কথিত শ্বশুরালয় যাত্রাবাড়ি মন্দিরে নিয়ে যায়। সেখানে ৯দিন পূজা-অর্চনা করা হবে কথিত মাধবের শ্বশুরবাড়ি যাত্রাবাড়ি মন্দিরে। এরমধ্যে রথ উৎসবে নানা রকমের শত শত দোকানপাট বসেছে। মাসব্যাপি চলবে এ মেলা।

এসময় মেজর জীবন কানাই দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই-কমিশানার শ্রী প্রনয় কুমার ভার্মা, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী, পৌরসভার মেয়র গোলাম কবীর, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনসহ জেলা উপজেলার নেতাকর্মীরা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

৪০০ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রায় মানুষের ঢল

আপডেট টাইম : ০৯:২৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩