বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘হাঁড়িভাঙা’ আম পাঠালেন শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৪২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • / 52

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য আম পাঠিয়েছেন। সোমবার বেলা সাড়ে ১২টায় বেনাপোল বন্দর দিয়ে ১ হাজার ২০০ কেজি (২৪০ কার্টুন) আম শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো হয়।

বেনাপোল সীমান্ত দিয়ে বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এ উপহার পাঠানো হয় ভারতের পেট্রাপোল বন্দরে। এ সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের থার্ড সেক্রেটারি শেখ মারেফাত তরিকুল ইসলাম আমগুলো হস্তান্তরের জন্য গ্রহণ করেন। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে আমের চালানটি হস্তান্তর করেন। সোমবার সকালে সড়ক পথে বেনাপোল স্থলবন্দরের চেকপোস্টে উপহারের আম পৌঁছায়।

এ উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য, সম্প্রতি ও বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে মনে করছেন প্রতিনিধিরা।

এদিকে, সীমান্তে আমের ট্রাক পৌঁছালে বিভিন্ন নিরাপত্তা সংস্থার নজরদারি জোরদার করতে দেখা যায়।

আম হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভির আহম্মেদ, বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারান চন্দ্র পাল, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া।

ভারতের পক্ষে ছিলেন- ভারত পুলিশের ডিআইজি সুকেশ জেল ও কাস্টমসের সুপারিন্টেন্ডেন্ট ও বিএসএফ কর্মকর্তারা।

ডেপুটি কমিশনার তানভীর আহমেদ জানান, মৌসুমি ফল আম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উপহার হিসেবে দিয়েছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্কের যে সোনালী অধ্যায় পার হচ্ছে তারই স্মারক স্বরূপ প্রধানমন্ত্রী বরাবরের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শুভেচ্ছা স্বরূপ আম উপহার পাঠালেন।

এর মাধ্যমে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে বলে আমরা আশা করি। এ শুভেচ্ছা উপহারে দুদেশের সম্পর্ক উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে। গত বছরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক ট্রাক বাংলাদেশের হাড়িভাঙা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী।

নিউজ লাইট ৭১

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
sharethis sharing button

Tag :

শেয়ার করুন

‘হাঁড়িভাঙা’ আম পাঠালেন শেখ হাসিনা

আপডেট টাইম : ০৩:৪২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩