বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিভিন্ন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • / 29

ফাইল ছবি।

তীব্র গরমের মধ্যে দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার রাত ১টার মধ্যে এই ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ (মঙ্গলবার) বিকাল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাসে এ তথ্য জানান।

পূর্বাভাসে আরও জানানো হয়, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আজ বিভিন্ন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

আপডেট টাইম : ০৭:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩