শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৪
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১০:০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / 61
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেপ্তার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রোববার (৪ জুন) সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ২ হাজার ৬৪৬ পিস ইয়াবা, ১৩ কেজি ৯৩৫ গ্রাম গাঁজা, ৪ দশমিক ৫ গ্রাম (২৭০ পুরিয়া) হেরোইন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩৫টি মামলা করা হয়েছে।
নিউজ লাইট ৭১
Tag :





















