বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৪

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:২২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
  • / 63

ছবি: প্রতীকী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিভিন্ন এলাকা থেকে মাদকসহ ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ হাজার ৬০২ পিস ইয়াবা, ২৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৩৪ গ্রাম ২৭৭ পুরিয়া হেরোইন ও ৫০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৪

আপডেট টাইম : ১১:২২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩