বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:২৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
  • / 21

ছবি: নিউজ লাইট ৭১

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মন্জুরুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার শাহাপুর কামারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত মন্জুরুল উপজেলার পূনট্রি ইউনিয়ের কামারপাড়া গামের মজিবর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানা পুলিশের ওসি বজলুর রশিদ।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক মঞ্জুরুল ইসলামের নিহতের ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন পুলিশ ঘটনা স্থলে পৌছে গেছে। ইতিমধ্যে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেছে পুলিশ। লাশের দুটি স্থানে দুটি করে গুলির দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে মোট চারটি গুলি করেছে।

স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান (বাচ্চু) বলেন, গতকাল মঙ্গলবার রাতে ১২ টার দিকে কামার পাড়া শাহপুর সীমান্তে আনুমানিক ৫০ মিটার দুরে বিএসএফের গুলিতে নিহত মঞ্জুরুল লাশ পড়েছিলো। পরে পরিবারের লোকজন লাশটি বাসায় নিয়ে আসে।

তিনি আরোও বলেন, নিহত মঞ্জরুল পেশায় একজন কৃষক ছিলো এলাকার মানুষ ভালো ছেলে হিসেবে চেনা জানা ছিল কিন্তু কি কারনে রাতে সীমান্তে কাঁটাতারের কাছে গেছিলো এ বিষয়ে পরিবার সহ স্থানীয়রা কিছু বলতে পারছে না।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট টাইম : ০৪:২৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩