মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো: কাদের

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:২৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • / 60

রাজশাহী জনসভায় বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

আমরা দেশ ছেড়ে পালাব না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠব বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার রাজশাহীর মাদরাসা মাঠের জনসভায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা পালাব না, প্রয়োজনে মির্জা ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। জায়গা দেবে তো?

তিনি বলেন, বিএনপি এখন পদযাত্রা করছে। পদযাত্রা মানে অন্তিম যাত্রা, পদযাত্রা মানে মরণযাত্রা, পদযাত্রা মানে শেষ যাত্রা।

উল্লেখ্য, দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহী গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে রাজশাহী সেজেছে নতুন সাজে। নেতাদের ব্যানার-ফেস্টুন ও তোরণে ভরে গেছে পুরো শহর। কর্ণফুলী টানেল এবং নৌকার আদলে সাজানো হয়েছে মঞ্চ। এই জনসভা থেকে আগামী নির্বাচনের জন্য ভোট চাইবেন প্রধানমন্ত্রী।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো: কাদের

আপডেট টাইম : ০৬:২৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩