বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেয়াল লিখন বা পোস্টার লাগালে ব্যবস্থা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
  • / 63

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় কোনও দেয়ালে লিখন বা পোস্টার লাগানো হ‌লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। দেয়াল লিখন ও পোস্টার (নিয়ন্ত্রণ) আইন-২০১২ বাস্তবায়নের উদ্দেশ্যে এই সম্প‌র্কিত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হ‌য়েছে।

দেয়াল লিখন ও পোস্টার (নিয়ন্ত্রণ) আইন-২০১২ অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট জায়গায় দেয়াল লিখন বা পোস্টার লাগানো যা‌বে। কিন্তু অনুমতি ছাড়া কো‌নও জায়গায় পোস্টার লাগালে বা দেয়ালে লিখ‌লে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা অপসারণ না করলে অর্থদণ্ড বা বিনাশ্রম কারাদণ্ড শাস্তি দেওয়া যাবে। এ ছাড়া নির্দিষ্ট সময়ের পর দেয়াল লিখন বা পোস্টার লাগা‌নো এলাকা কর্তৃপক্ষ পরিষ্কার করলে সেই খরচও দোষী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিতে হবে।

সোমবার (২ জানুয়ারি) ডিএন‌সি‌সি কর্তৃক দেশের বি‌ভিন্ন জাতীয় দৈনিকে এই সম্প‌র্কিত এক‌টি গণবিজ্ঞ‌প্তি প্রকাশিত হয়ে‌ছে।

প্রকা‌শিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবাই মিলে সবার ঢাকা, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা এবং স্মার্ট শহর গড়ে তোলার প্রত্যয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন জনস্বার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। লক্ষ্য করা গে‌ছে, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান যত্রতত্র পোস্টার লাগা‌চ্ছে, দেওয়ালে চুন বা কেমিক্যাল দিয়ে লিখ‌ছে, নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড, ব্যানার ইত্যাদির মাধ্যমে অবৈধভাবে বিজ্ঞাপন প্রচার করছে।

এতে বলা হয়েছে, দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণের লক্ষে সরকার কর্তৃক দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন-২০১২ প্রকাশ করা হয়েছে। এই আইন অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়ে‌ছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন আওতাধীন এলাকায় যত্রতত্র দেয়াল লিখন ও পোস্টার লাগানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হলো। কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান ‘দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন-২০১২’ লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দেয়াল লিখন বা পোস্টার লাগালে ব্যবস্থা

আপডেট টাইম : ০৪:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩