বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো ছাড় দেওয়া যাবে না বিএনপিকে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / 51

কক্সবাজারে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে (ছবি : সংগৃহীত)

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপিকে কোনো ছাড় দেওয়া যাবে না। তাদের প্রতিহত করতে হবে। যে হাত দিয়ে তারা আক্রমণ করবে, সে হাত ভেঙে দেবেন।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ. লীগের এই প্রবীণ নেতা বলেছেন, বিএনপি এই দেশের ভালো চায় না। তারা অত্যন্ত খারাপ। তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। বিএনপিকে যে চেনে না, সে কবরস্থানও চেনে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনার দূরদর্শিতার কারণে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তার হাতে রাষ্ট্র ক্ষমতা না থাকলে দেশ ধ্বংস হয়ে যেত।

এদিন বেলা ১১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

সম্মেলন মঞ্চে উপস্থিত হয়েছেন- কেন্দ্রীয় নেতা মাহবুব-উল আলম হানিফ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিরাজুল মোস্তফা, আমিনুল ইসলাম আমিন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ স্থানীয় নেতারা।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

কোনো ছাড় দেওয়া যাবে না বিএনপিকে

আপডেট টাইম : ০৭:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২