বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সমাবেশে বাধা দেয়া হবে না: কাদের

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:০১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / 51

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

১০ ডিসেম্বর বিএনপির ঢাকার মহাসমাবেশে বাধা দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, সুষ্ঠু ভোট হবে। ভয় পাবেন না। শেখ হাসিনা রুটিন দায়িত্ব পালন করবেন। অন্যান্য দেশে যেভাবে ক্ষমতাসীন সরকার দায়িত্ব পালন করে, সেভাবে শেখ হাসিনার সরকার রুটিন দায়িত্ব পালন করবে। আসল দায়িত্ব নির্বাচন কমিশনের। কমিশনের অধীনেই একটি নিরপেক্ষ ভোট হবে ইনশাআল্লাহ।

এসময় বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আপনারা উসকানি দেবেন না। উসকানি দিলে কিন্তু খবর আছে। আওয়ামী লীগের কর্মীরা মাঠ ছেড়ে দিয়ে সতর্ক পাহারায় থাকবে। দেখি কে কী করে। আপনারা আমাদের ওপর হামলা করবেন আর আমরা দাড়িয়ে দাড়িয়ে ললিপপ খাব! এটা কি হয়? খেলা হবে। ডিসেম্বরে খেলা হবে। খেলা হবে আন্দোলনে। আসল খেলা খেলা হবে নির্বাচনে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বিএনপির সমাবেশে বাধা দেয়া হবে না: কাদের

আপডেট টাইম : ০৮:০১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২