সন্ত্রাসের সঙ্গে জড়িতদের কোনো ছাড় নেই’: প্রধানমন্ত্রী
- আপডেট টাইম : ০৯:৩০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
- / 57
আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি আজ আন্দোলন করতে পারছে। কিন্তু বিএনপির যারা খুনের সঙ্গে জড়িত, অগ্নি-সন্ত্রাসের সঙ্গে জড়িত, জঙ্গিবাদের সঙ্গে জড়িত তাদের ধরতে হবে। তাদের কোনো ছাড় নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের ওপরে মানুষের আস্থা রয়েছে বলেই তিনবার ভোট দিয়ে নির্বাচিত করেছে; এবারও দিবে। কিন্তু যারা সন্ত্রাসী, খুনি, জনগণের অর্থ লুটপাটকারী, বোমা-গ্রেনেড হামলাকারী ও অর্থপাচারকারী জনগণ তাদের বিশ্বাস করে না, ভোটও দেবে না।
বর্তমান বৈশ্বিক সংকটের কারণে ব্যয় কমাতে হবে ২২তম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতায় খরচ কমানোর জন্য আয়োজন হবে সাদামাটা। সম্মেলন প্রস্তত কমিটি গঠনের নির্দেশ।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে…বৈঠকে উপস্থিত আছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা। এরপর শেখ হাসিনার সভাপতিত্বে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়।
নিউজ লাইট ৭১






















