মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাট করছে ইংল্যান্ড

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:৪২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / 65

টি-টোয়েন্টি। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী আয়ারল্যান্ড ও ইংল্যান্ড। দিনের প্রথম ম্যাচে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড।

ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৭ রান তুলে আইরিশরা। এতে ইংলিশদের লক্ষ্য দাঁড়ায় ১৫৮ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। দলীয় ১৩২ রানে তিনি ফিরলে আইরিশদের ইনিংসটাও তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মার্ক উড আর লিয়াম লিভিংস্টোনের তোপে ১৩২-৩ থেকে চোখের পলকে ১৩৮-৬ হয়ে যায় দলটির স্কোরকার্ড।

গ্যারেথ ডেলানির অপরাজিত ১০ বলে ১২ রানের ইনিংসে আইরিশরা ১৫০ রান তুলতে সক্ষম হয়। তবে উইকেট খোয়ানো বন্ধ হয়নি। তাই ইনিংসের চার বল বাকি থাকতেই ১৫৭ রানে অলআউট হয় দলটি। মার্ক উড ও লিয়াম লিভিংস্টোন তিনটি করে আর স্যাম কারান নেন দুটি উইকেট।

শেষ খবর পাওয়া পর্যন্ত আইরিশদের দেয়া ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করছে ইংল্যান্ড। এখন পর্যন্ত ৯ ওভার ব্যাট করে ৫০ রান সংগ্রহ করেছে দলটি। হারিয়েছে ৩ উইকেট। এতে বেশ বিপাকেই রয়েছে ইংলিশরা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ব্যাট করছে ইংল্যান্ড

আপডেট টাইম : ০১:৪২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২