বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১২ টাকা কমলো পাম অয়েলের দাম

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:২৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
  • / 59

পাম অয়েল। ফাইল ছবি

সরকার পাম অয়েল ও চিনির দাম কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে। পাম অয়েল লিটারে ১২ ও চিনি কেজিতে ৬ টাকা কমানো হয়েছে। ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন এই দাম।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব খন্দকার নূরুল হক সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে পাম অয়েলের দাম ১৪৫ টাকা লিটার ছিল। বর্তমানে ১২ টাকা কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য করা হয়েছে ১৩৩ টাকা। এই তেলের মিলগেটের দাম ১২৮ টাকা ও পরিবেশক মূল্য ১৩০ টাকা করা হয়েছে।

অন্যদিকে চিনির দাম সবশেষ গত বছরের ৯ সেপ্টেম্বর নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। বর্তমানে খোলা বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকায়। নতুন নির্ধারিত দাম অনুযায়ী খোলা চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৮৪ টাকা ও প্যাকেটজাত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৮৯ টাকা হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

১২ টাকা কমলো পাম অয়েলের দাম

আপডেট টাইম : ১২:২৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২