শিরোনাম :
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৪৪
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১০:৩৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / 52
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে তাদের কাছ থেকে পাঁচ হাজার ৭০০ পিস ইয়াবা, ৬৫ গ্রাম হেরোইন, ১৯ কেজি ১৫৪ গ্রাম গাঁজা ও ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৬ আগস্ট) ভোর ৬টা থেকে পরদিন বুধবার (১৭ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা রুজু হয়েছে।
নিউজ লাইট ৭১
Tag :






















