বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৬০টি দেশীয় পাখি জব্দ করে প্রকৃতিতে অবমুক্ত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
  • / 50

ছবি: নিউজ লাইট ৭১

রাজধানীর মিরপুর বাজার এলাকায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা শুক্রবার সকালে এক অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৬০টি পাখি জব্দ করেছেন। পরে পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকার বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, মিরপুর বাজারে অবৈধভাবে বিভিন্ন বন্যপ্রাণী ও পাখি ক্রয় বিক্রয় হচ্ছে- এমন খবর পেয়ে শুক্রবার সকালে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে বিক্রেতা ও ক্রেতারা পাখি ফেলে রেখে পালিয়ে যায়।

পরে ওই বাজার থেকে একটি ময়না পাখি, ৩২টি টিয়া পাখি, ৯টি ঘুঘু, চিল ১টি এবং ১৭টি শালিক পাখিসহ মোট ৬০টি পাখি জব্দ করা হয়।

তাছাড়া বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় ও বন্যপ্রাণী অপরাধ দমনের লক্ষ্যে ব্যাপক জনসচেতনা মূলক কার্যক্রম চালানো হয়। পরবর্তীতে পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

৬০টি দেশীয় পাখি জব্দ করে প্রকৃতিতে অবমুক্ত

আপডেট টাইম : ০৪:১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২