বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৭

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৩০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • / 56

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১৩ জুলাই) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৭৮ পিস ইয়াবা, ১ কেজি ১০০ গ্রাম ১৭৫ পুরিয়া গাঁজা ও ৬ গ্রাম ৩৫ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা রুজু হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৭

আপডেট টাইম : ০৯:৩০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২