মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লঙ্কান সেনাবাহিনী জনগণের নিরাপত্তার দায়িত্বে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:২৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • / 65

শ্রীলঙ্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় দেশটির সেনাবাহিনীকে শক্তিপ্রয়োগের ক্ষমতা দেয়া হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে সরকারি সম্পত্তি, গুরুত্বপূর্ণ স্থাপনা, ঝুঁকিপূর্ণ স্থান এবং মানুষের জীবন রক্ষা করার জন্য শক্তি ব্যবহার করার ক্ষমতা পেয়েছেন সেনাসদস্যরা।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বুধবার রাতে পার্লামেন্টে সংঘর্ষের সময় বিক্ষোভকারীদের একটি অংশের দ্বারা সংগঠিত সহিংসতার নিন্দা জানিয়েছে। ওই সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনীর কাছ থেকে দুটি অ্যাসল্ট রাইফেল কেড়ে নেয়ার ঘটনা ঘটেছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়, সংঘর্ষের সময় সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। পুলিশ বলছে, পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং ৮৪ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণ-আন্দোলনের মধ্যে গত মঙ্গলবার রাতে সামরিক বিমানে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। বৃহস্পতিবার তিনি সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে মালদ্বীপ ত্যাগ করেন।

শ্রীলঙ্কা ব্যাপক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ সংকটের প্রেক্ষাপটে গত মার্চ মাসে দেশটির হাজারো মানুষ রাজপথে নেমে আসেন। তারা লাগাতার বিক্ষোভ দেখিয়ে আসছেন।

গত শনিবার শত শত বিক্ষোভকারী গোতাবায়ার বাসভবনে ঢুকে পড়েন। এদিন রাতে পদত্যাগের ঘোষণা দেন গোতাবায়া।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

লঙ্কান সেনাবাহিনী জনগণের নিরাপত্তার দায়িত্বে

আপডেট টাইম : ০৯:২৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২