মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী পদ্মাসেতু দিয়ে বাড়ির পথে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
  • / 55

পদ্মাসেতুতে টোল দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

মাত্র একদিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (৪ জুলাই) স্বপ্নের পদ্মাসেতু হয়ে সড়কপথে নিজের বাড়ি যাবেন বঙ্গবন্ধুকন্যা।

অতি স্বল্প সময়ের এই সফরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বিষয়টি এরই মধ্যে গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

গত ২৫ জুন স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মাসেতু উদ্বোধনের পর আজ ব্যক্তিগত সফরে সেই পদ্মা সেতুর ওপর দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে সড়কপথে টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল আটটায় গণভবন হতে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ায় পৌঁছে বেলা ১১টা ৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সুরা ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন তিনি। এরপর বেলা ১১টা ৩৫ মিনিটে টুঙ্গিপাড়ায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দুপুর দুইটায় টুঙ্গিপাড়া থেকে সড়কপথেই ঢাকার উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরকে ঘিরে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে। বঙ্গবন্ধুর সমাধি সৌধের কমপ্লেক্স চত্বরে শোভাবর্ধন। টুঙ্গিপাড়ায় সমাধিসৌধ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র তোজাম্মেল হক টুটুল বলেন, প্রধানমন্ত্রীকে বরণ করে নেবে টুঙ্গিপাড়াবাসী। এরই মধ্যে প্রধানমন্ত্রীর সব কর্মসূচি নির্বিঘ্নে পালনের জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজ লাইট ৭১

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button
Tag :

শেয়ার করুন

প্রধানমন্ত্রী পদ্মাসেতু দিয়ে বাড়ির পথে

আপডেট টাইম : ০৬:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২