বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘন্টায় মাদকসহ গ্রেপ্তার ৫৬

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:২৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
  • / 52

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে ২৪ ঘন্টায় ইয়াবা ও বিভিন্ন মাদকসহ ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবন করার দায়ে তাদেরকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

সোমবার (২৭ জুন) ডিএমপির (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু তালেব নিউজ লাইট ৭১ কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮০৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ১৬৪ গ্রাম ১৫১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এসি আবু তালেব বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (২৬ জুন) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

২৪ ঘন্টায় মাদকসহ গ্রেপ্তার ৫৬

আপডেট টাইম : ০৪:২৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২