রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সহিংসতা ছাড়া কুমিল্লার নির্বাচন সুষ্ঠু হয়েছে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • / 15

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেছেন, সহিংসতা ছাড়া কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কুমিল্লা সিটিতে ৬০ শতাংশের কম-বেশি ভোট কাস্ট হয়েছে।

বুধবার (১৫ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিইসি। এসময় অন্য চার কমিশনার উপস্থিত ছিলেন।

তিনি বলেছেল, কুসিকে প্লাস, মাইনাস ৬০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। নির্বাচন নিয়ে খুব বিরূপ মন্তব্য আমরা পাইনি। সার্বিকভাবে বলা যায়, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ভোটারদের কাছ থেকেও তেমন কোনো অভিযোগ পাইনি। এছাড়া কুমিল্লা সিটি ভোটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

দায়িত্ব নেওয়ার পর এটি আপনাদের প্রথম পরীক্ষা, এতে কোনো ‘ক্লাস’ পেলেন বলে মনে করছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আপনারাই করবেন। আমরা মূল্যায়ন করতে পারবো না। আমি বলবো আমরা আমাদের দায়িত্ব পালন করেছি।

গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন। প্রথম থেকেই তারা আগের চেয়ে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়ে আসছেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সহিংসতা ছাড়া কুমিল্লার নির্বাচন সুষ্ঠু হয়েছে

আপডেট টাইম : ০৪:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২