ছিনতাইকারী ও মলমপার্টি চক্রের ৪৪ জন গ্রেপ্তার
- আপডেট টাইম : ০৫:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / 18
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মলমপার্টি ও ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ৪৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতদের কাছে থেকে অজ্ঞান ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিষাক্ত মলম ও দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যা হতে রাত পর্যন্ত র্যাব-৩ এর কয়েকটি আভিযানিক দল একযোগে অভিযান পরিচালনা করে অজ্ঞানপার্টি ও ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করে।
রাজধানীবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত হতে রাজধানীতে আগত যাত্রীরা যাতে নিরাপদে দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করে নির্বিঘ্নে স্বস্তির সাথে বাড়ি ফিরে যেতে পারেন এ লক্ষ্যে সংঘবদ্ধ অজ্ঞানপার্টি ও ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে র্যাবের সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব-৩।
নিউজ লাইট ৭১























