মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশি থেকে মুক্তির ঘরোয়া উপায়

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • / 76

ছবি: সংগৃহীত

আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন ধরে শুকনো কাশিতে ভুগছেন। এমন কাশি বেশিক্ষণ চললে মুখের ভেতরের অংশ শুকিয়ে যায়। ফলে খাবার গিলতে অসুবিধা হয়। এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমরা অনেক ধরনের ওষুধ খেয়ে থাকি। তবে ওষুধ ছাড়াও ঘরোয়া উপায়ে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

চলুন জেনে নেয়া যাক ঘরোয়া উপায়ে শুকনো কাশি থেকে মুক্তির উপায়-

মধু

মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে। যা ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের সঙ্গে সহজেই লড়াই করতে পারে। তাই গলা ব্যথা বা খুসখুসে কাশি থেকে মুক্তি পেতে মধু বেশ কার্যকরী। এ জন্য গরম পানিতে দুই চামচ মধু ঢেলে রোজ দু’বার করে খেতে হবে।

আদা

বিভিন্ন জটিল রোগের মহৌষধ আদা। বিশেষ করে যে কোনো ধরনের সংক্রামক রোগের ক্ষেত্রে খুবই কার্যকর। তাই শুকনো কাশি থেকে মুক্তি পেতে আদা চা পান করতে পারেন দিনে একাধিকবার।

কুসুম গরম পানি ও লবণ

আমরা কম-বেশি অনেকেই জানি লবণ জীবাণু তাড়াতে সাহায্য করে। তাই কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে মাঝে মধ্যেই গার্গল করলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

কাশি থেকে মুক্তির ঘরোয়া উপায়

আপডেট টাইম : ০৫:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২