ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:২৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 2

ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলী থানাধীন মাতুয়াইল মেডিকেল এলাকায় পার্কিং করে রাখা ‘শ্রাবণ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) হাসান রহমান রাত দুইটার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, চালক ও হেলপার রাত ১১টা ২০ মিনিটের দিকে বাসটি পার্ক করে খেতে গিয়েছিলেন; ফিরে এসে তাঁরা বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে বাসটি পুড়ে যায়। কে বা কারা এই অগ্নিসংযোগ করেছে, পুলিশ প্রাথমিকভাবে তা নিশ্চিত করতে পারেনি এবং এ বিষয়ে তদন্ত চলছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন

আপডেট টাইম : ০৯:২৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬