চার বছর আত্মগোপনে
- আপডেট টাইম : ০৫:৪৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / 18
শ্বশুরবাড়ির নির্যাতন ও অত্যাচার এবং বাবা মায়ের অসহযোগিরতার কারণে আত্মগোপনে থাকা আসমানী খাতুন নামে এক গৃহবধূকে ৪ বছর পর উদ্ধার করেছে পিবিআই। তিনি নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের শিবদুর গ্রামের দুলাল হোসেনের স্ত্রী।
বুধবার সকালে উদ্ধারকৃত ওই নারীকে সাংবাদিকদের সামনে হাজির করে প্রেস ব্রিফিং করেন পিবিআই নাটোরের পুলিশ সুপার শরিফ উদ্দিন।
তিনি জানান, ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি আসমানির বাবা আকবর আলী বাদী হয়ে আসমানীর স্বামী, বাবা-মা ও ভাই বোনসহ ৫ জনকে আসামি করে নাটোর থানায় একটি গুমের মামলা করেন। ওই মামলায় আসমানির শ্বশুরকে আটকও করে পুলিশ। মামলাটি প্রায় ২ বছর পুলিশের নিকট তদন্তাধীন থাকার পর আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই নাটোর জেলাকে নির্দেশ প্রদান করেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে উপ-পুলিশ পরিদর্শক সাইদুর রহমান মামলার তদন্তভার গ্রহণ করে কাজ শুরু করেন।
পরে পিবিআইয়ের সফল অভিযানের মাধ্যমে ভিকটিমকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, শ্বশুরবাড়ির লোকজনের অমানবিক আচরণ থাকা সত্ত্বেও স্বামীর সংসার করার জন্য সকল অত্যাচার মেনে নিতে বাবা-মায়ের চাপের কারণে তিনি কাউকে কিছু না বলে ৪ বছর আগে শ্বশুরবাড়ি থেকে চলে যাণ। পরে ক্ষোভ ও অভিমানে কারো সাথে যোগাযোগ না করে গার্মেন্টেসে চাকরি করে জীবন নির্বাহ করছিলেন। দুপুরে তাকে আদালতে উপস্থিত করা হয়।
নিউজ লাইট ৭১























