আজ কোথাও কুঁড়েঘর দেখা যায় না
- আপডেট টাইম : ০৪:৪১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / 71
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দেশে আজ কোথাও কোনো কুঁড়েঘর দেখা যায় না। কেউ এখন খালি পায়ে হাঁটে না। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর উন্নয়নের কারণে।
কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, এখন কুমিল্লাকে চিনতে পারছি না। কুমিল্লায় অনেক উঁচু উঁচু ভবন হয়েছে। রাস্তাঘাট অনেক সুন্দর। এটা কোনো ম্যাজিক নয়, এটা প্রধানমন্ত্রীর উন্নয়নের ম্যাজিক।
তিনি বলেন, বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে। তারা ইউনিয়ন পরিষদ নির্বাচন, সংসদ নির্বাচন, সিটি নির্বাচন কোথাও অংশ নিতে চায় না। তারা বুঝতে পেরেছে নির্বাচনে আসলে তাদের কী পরিণতি হতে পারে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মারক বক্তব্য রাখেন নজরুল গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার প্রমুখ।
নিউজ লাইট ৭১

















