বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাল পবিত্র ইদুল ফিতর

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
  • / 77

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে (ছবি: সংগৃহীত)

বাংলাদেশের আকাশে সোমবার (২ মে) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ উঠেছে। অর্থ্যাৎ মঙ্গলবার (৩ মে) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ইদুল ফিতর উদযাপিত হবে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এবার মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজানের ৩০ দিন পূর্ণ হচ্ছে। রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন ইদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।

করোনা মহামারীর কারণে গত দু’বছর ইদ কেটেছে বিধিনিষেধের মধ্যে। করোনার প্রকোপ কমে যাওয়ায় গত ২২ ফেব্রুয়ারি থেকে বিধিনিষেধ উঠে যায়। এরপর দু’বছর পর এবারই স্বাভাবিক পরিস্থিতিতে আসে রমজান মাস।

এক মাস রোজা রাখার পর গত দুটি ইদুল ফিতরে যখন গ্রামে থাকা প্রিয়জনদের সান্নিধ্যে গিয়ে আনন্দে মেতে ওঠার কথা, তখন করোনা থেকে বাঁচতে বিধিনিষেধে মানুষের কেটেছে নিয়ন্ত্রিত জীবন। সংক্রমণরোধে বন্ধ ছিল রেল, দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল।

দু-বছর পর এবার হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ইদগাহে ইদের প্রধান জামাত হচ্ছে। এবার উন্মুক্ত স্থানে ইদের জামাতেও কোনো নিষেধাজ্ঞা নেই।

ফের ফিরেছে গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষের রাজধানী ছাড়ার চিরাচরিত চিত্র। কয়েক লাখ মানুষ গ্রামে ফেরায় ঢাকা ইতোমধ্যে ফাঁকা হয়ে গেছে।

নিউজ লাইট ৭১

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button
Tag :

শেয়ার করুন

কাল পবিত্র ইদুল ফিতর

আপডেট টাইম : ০৮:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২