মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগে জায়গা দুর্বৃত্তদের নেই

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
  • / 73

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের ত্যাগী নেতা জিতেন্দ্র গুহর ওপর হামলার ঘটনা ন্যক্কারজনক। দলের নাম ভাঙিয়ে যারা পরীক্ষিত নেতাদের নিগ্রহ করে এমন দুর্বৃত্তদের জায়গা আওয়ামী লীগে নেই।

সোমবার দুপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা জিতেন্দ্র গুহকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এসময় তথ্যমন্ত্রী আহত জিতেন্দ্র গুহের চিকিৎসার খোঁজ খবর নেন।

ড. হাছান মাহমুদ বলেন, জিতেন্দ্র গুহ আমাদের দলের একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ছাত্রলীগ থেকে শুরু করে অনেক দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে আজকের পর্যায়ে এসেছেন। তার ওপর যে হামলা হয়েছে সেটি শুধু নিন্দনীয় নয়, এটি জঘন্য। যারা হামলা করেছে তারা দল থেকে বহিস্কৃত।

তিনি বলেন, পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের যেই জসিম চেয়ারম্যানের নেতৃত্বে হামলা হয়েছে তাকে দল থেকে আগেই বহিস্কার করা হয়েছিল ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হবার কারণে। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আশা করছি অন্যান্য আসামিরাও সহসা গ্রেপ্তার হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা তো জানাই অবশ্যই। আমাদের দলের সমস্ত নেতাকর্মীরা জিতেন গুহের সাথে আছে। এই ধরনের দুস্কৃতিকারীদের আমাদের দলে কোনো স্থান নাই। যারা এই ধরনের দুর্বৃত্ত আছে, দলের নাম ভাঙিয়ে নানা সুযোগ সুবিধা নেয়ার চেষ্টা করে, দলের নাম ভাঙিয়ে দলের পরীক্ষিত নেতাদের লাঞ্ছিত করে তাদের কোনো জায়গা আমাদের দলে নাই।

তিনি বলেন, এ ঘটনার অবশ্যই সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি হবে। চেয়ারম্যান বিএম জসিমকে আগেই বহিস্কার করা হয়েছে। ইতিমধ্যে থানা আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে তাকে যেন আজীবনের জন্য বহিস্কার করা হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আওয়ামী লীগে জায়গা দুর্বৃত্তদের নেই

আপডেট টাইম : ০৭:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২