সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
  • / 73

সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (ছবি : নিউজ লাইট ৭১)

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সোমবার (২৫ এপ্রিল) সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, সাংবাদিক জাতির বিবেক। তাদের প্রতিটি সংবাদ যেন দেশ ও জাতির কল্যাণে হয় ঠিক সেইভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে হবে।

এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব, মঞ্জুরুল আলম রাজিব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল আলম সমর, উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, সাভার মডেল থানার ওসি কাজী মাঈনুল ইসলাম, বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সেলিম মন্ডল প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান, ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান, পৌর যুবলীগ নেতা শেখ সাঈদসহ অনেকে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান

আপডেট টাইম : ০৪:১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২