মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র জাতীয় নির্বাচনে কারো পক্ষ নেবে না

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
  • / 64

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস (ছবি: সংগৃহীত)

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কারো পক্ষ নেবে না।

তিনি জানান, সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনে জনগণের সংযোগ থাকা দরকার। আমি স্পষ্ট করে বলছি, বাংলাদেশের আসন্ন নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র কারো পক্ষ নেবে না। আমাদের খুশির বিষয়টি খুবই সাধারণ। বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া পাবে, এটাই আমাদের চাওয়া।

রবিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্ব ও সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন পিটার হাস।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, অর্থনীতিতে উন্নয়ন ও ভূ-রাজনৈতিক অবস্থানের জন্য বিশ্বে বাংলাদেশর গুরুত্ব দিন দিন বাড়ছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা এবং অংশীদারিত্বমূলক সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে।

এ সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন উপস্থিত ছিলেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

যুক্তরাষ্ট্র জাতীয় নির্বাচনে কারো পক্ষ নেবে না

আপডেট টাইম : ০৩:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২