শিরোনাম :
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৩:২৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / 70
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লী সফরের আমন্ত্রণ জানাতে ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
আগামী বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুইদিনের সফরে ঢাকায় আসছেন তিনি।
চলতি বছর জুনের মাঝামাঝি শেখ হাসিনা ভারত সফরে যাবেন বলে আশা করা হচ্ছে।
ঢাকা সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সালের ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন। সে সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান।
নিউজ লাইট ৭১
Tag :


















