শিরোনাম :
৬৫ দিন সাগরে মাছ ধরা নিষেধ
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৩:২৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / 67
আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
রবিবার (২৪ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ আদেশ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।
গেজেটে বলা হয়, ‘সামুদ্রিক মৎস্য আইন, ২০২০’ এর ধারা-৩ এর উপধারা ২-এর ক্ষমতাবলে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সকল প্রকার মৎস্য নৌযানের যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হলো।
প্রসঙ্গত, ২০১৫ সালে প্রথম সমুদ্রে ৬৫ দিন সব ধরনের ট্রলারের মাধ্যমে মাছ ও ক্রিস্টাশিয়ান্স (চিংড়ি, লবস্টার, কাটলফিস ইত্যাদি) আহরণ নিষিদ্ধ করা হয়।
নিউজ লাইট ৭১
Tag :


















