সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নৌ পুলিশ ১ লাখ ৮০ হাজার মিটার জাল পুড়লো

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • / 81

ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ১ লাখ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়ে ফেলেছে নৌ পুলিশ। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকা।

শুক্রবার (২২ এপ্রিল) দিনব্যাপী শিবলু মিয়ার ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

হাতিয়া নৌ পুলিশ সূত্রে জানা যায়, জেলে নৌকায় কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করার খবর পেয়ে অভিযানে যায় নৌ পুলিশের একটি টিম। এ সময় হাতিয়ার শিবলু মিয়ার ঘাট এলাকায় পাতানো অবস্থায় কারেন্ট জাল পাওয়া যায়।

নদী থেকে তুলে এনে ঘাটে পরিমাপ করে দেখা যায় জব্দ করা জালের পরিমাণ প্রায় ১ লাখ ৮০ হাজার মিটার। বর্তমানে যার বাজার মূল্য ১ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকা। পরে স্থানীয় জনপ্রতিনিধি, ঘাটের ইজারাদার, মৎস্য কার্যালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব জাল পুড়ে ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিন বলেন, নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার সম্পূর্ণভাবে বেআইনি। অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

নৌ পুলিশ ১ লাখ ৮০ হাজার মিটার জাল পুড়লো

আপডেট টাইম : ০২:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২