সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তাপমাত্রা বাড়তে পারে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৫৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
  • / 71

আকাশে রোদের ঝলকানি (ছবি : সংগৃহীত)

দেশে বৃষ্টিপাতের প্রবণটা কিছুটা কমে যাওয়ায় দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে পরবর্তী২৪ ঘণ্টায় সারাদেশেই কম-বেশি বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে। ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্য ৬ বিভাগের তুলনায় খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির প্রবণতা কম ছিল।

আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এদিকে ঝড়ের আভাস কেটে যাওয়ায় দেশের নদীবন্দর থেকে হুঁশিয়ারি সংকেত নামিয়ে ফেলা হয়েছে। ভারী বর্ষণেরও কোনো আভাস নেই।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

তাপমাত্রা বাড়তে পারে

আপডেট টাইম : ০৪:৫৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২