মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:৪০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
  • / 72

ঝড়-বৃষ্টি (ফাইল ছবি)

বৈশাখের প্রথম দিন আজ। বাংলা পঞ্জিকা অনুযায়ী দেশে গ্রীষ্মের শুরু। বৈশাখের শুরু থেকেই বৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি ও অস্বস্তিকর গরমের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দেশের ছয় বিভাগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ দিনে ঢাকার আকাশ মেঘলা থাকলেও ভ্যাপসা গরমের অস্বস্তিতে রয়েছেন সাধারণ মানুষ। তবে আগামী তিনদিনে আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

এর আগে, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টি হয়েছে। এর মাঝে রংপুর বিভাগের ডিমলায় সর্বোচ্চ ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া একই বিভাগের রংপুর সদর ও রাজারহাটে বৃষ্টি হয়েছে ১৪ ও ১৫ মিলিমিটার। এ ছাড়া সিলেট বিভাগের সিলেট সদরে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

নিউজ লাইট ৭১

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button
Tag :

শেয়ার করুন

ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আপডেট টাইম : ০৮:৪০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২